খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নগরীর তেঁতুলতলা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়।
এ সময় মিছিলে থাকা নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান। তবে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আটক দুজনের নাম ইব্রাহিম ও পনু সরদার বলে জানা গেছে।
ঘটনার পর তেঁতুলতলা মোড় ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.