কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় মাদক সেবনের দায়ে চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কালিয়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—কালিয়া উপজেলার হাড়িডাঙা গ্রামের মান্নান লস্করের ছেলে শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের লিকু সরদারের ছেলে ওলি সরদার (২৩), বাকা গ্রামের আফতাব উদ্দিন শিকদারের ছেলে বাহাউদ্দিন তিতাস শিকদার (৩৫) এবং কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের বাচ্চু গাজীর ছেলে মাহাবুর গাজী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের পর কালিয়া থানা পুলিশের একটি দল শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়।
পরে বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলামকে জানানো হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতে মাদক সেবনের দায়ে চার যুবককে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.