সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের রঙ্গারচর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও অবৈধ নাসির বিড়িসহ কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গারচর গ্রামের কামাল হোসেনের বসতঘরের গোয়ালঘরে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভারতীয় মদ ও অবৈধ নাসির বিড়ি উদ্ধার করা হয়। পরে গোয়ালঘরের মালিক কামাল হোসেনকে আটক করে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.