নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি রক্ষায় অবৈধভাবে জমি ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন এলাকায় ফসলি জমি ভরাটের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
অভিযানকালে ঘটনাস্থলে বালু দিয়ে জমি ভরাটের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেলেও সেখানে কাউকে উপস্থিত পাওয়া যায়নি। পরে উদ্ধার করা সরঞ্জামগুলো বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে ফসলি জমি ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.