আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বেলুহার গ্রামের মতিউর রহমানের ছেলে শান্ত সন্যামত (২৫) এবং ছয়গ্রাম এলাকার সন্তোষ বাড়ৈর ছেলে মিঠুন বাড়ৈ (২৬) কে শান্ত সন্যামতের মাছের ঘেরের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া একই রাতে উত্তর শিহিপাশা গ্রামের হাবিব সরদারের ছেলে আহাদ সরদার (২৫), ফুল্লশ্রী গ্রামের ইউনুস পাইকের ছেলে অন্তর পাইক (২১) এবং পূর্ব সুজনকাঠি গ্রামের টিএম সেলিমের ছেলে জিহাদ ইবনে সেলিম জয় (২৪) কে সুজনকাঠি এতিমখানা মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.