ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সার্বিক দিকনির্দেশনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর পৌরসভার হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে ক্যাম্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চৌধুরী নায়াব ইউসুফ।
ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “তৃণমূল ও অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থাভাবে যাতে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, জনকল্যাণ ও সাধারণ মানুষের সেবায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখা হবে।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও বিশেষজ্ঞরা বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সাত্তার, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ ও সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণ।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.