
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার লক্ষ্যে বাগেরহাটে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) নবগঠিত জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করছে।
জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. আবু সাঈদ শুনুর সভাপতিত্বে এবং কমিটির স্থায়ী সদস্য মো. ইয়ামিন আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কেন্দ্রীয় সভাপতি কৌশিক দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জার্নালিস্ট প্রটেক্ট কমিটির স্থায়ী সদস্য এম হেদায়েত হোসাইন লিটন, স্থায়ী সদস্য ও সহ-সভাপতি এস এম রাজ এবং বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু।
এ ছাড়া বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম আলী আকবর টুটুল, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা শাখার অর্থ সম্পাদক আমিরুল হক বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থায়ী সদস্যরা।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পেশার মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সভা শেষে বাগেরহাট জেলার দুই সাংবাদিককে জার্নালিস্ট প্রটেক্ট কমিটির রেসকিউ টিমের সদস্য হিসেবে ঘোষণা করা হয়। পরে তাদের অ্যাপ্রোন প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.