মো. উজ্জ্বল রহমান, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে জুলাই স্মৃতি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের ইকোপার্ক মাঠে অনুষ্ঠিত ফাইনালে আসিফ একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আসিফ একাদশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি পৌর যুব বিভাগের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আসিফ একাদশ ও নুরুন্নবী ফুটবল একাডেমি মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোল করে জয় নিশ্চিত করে আসিফ একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জেলা জামায়াতের আমির ও ঝালকাঠি পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ঝালকাঠি ফোরামের সহসভাপতি, ঝালকাঠি নলছিটি উন্নয়ন ফোরামের সভাপতি ও ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম।
এ সময় জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ ও রেফারিদের পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের পুরো আসরজুড়ে দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিয়েছে। বিশেষ করে ফাইনালে আসিফ একাদশ ও নুরুন্নবী ফুটবল একাডেমির খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.