জামালপুর প্রতিনিধি
জামালপুরে ‘১৭৫ বছরের সাহিত্য-সাময়িকীর উঠোনে আর্টপেপার অবলোকন’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা আর্টপেপার এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় প্রাবন্ধিক শহীদ ইকবাল, কথাসাহিত্যিক আতা সরকার, গবেষক ইসরাইল খান, কবি মাসুদুল হক, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, আর্টপেপারের প্রধান সম্পাদক ফাররোখ আহমেদ, অধ্যাপক মো. হারুন অর রশিদ, অধ্যাপক আব্দুল হাই আলহাদী, আর্টপেপারের প্রকাশক তারিক মেহের, সম্পাদক ও কবি মাহবুব বারীসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলা ভাষা, শিল্প-সাহিত্যের বিকাশ এবং মননশীল সমাজ গঠনে সাহিত্য-সাময়িকীগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রায় ১৭৫ বছর আগে এই উপমহাদেশে সাহিত্য-সাময়িকীর প্রকাশনা শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে নানা সাহিত্য-সাময়িকী প্রকাশিত হয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বক্তারা আরও বলেন, সময়ের বিবর্তনে অনেক সাহিত্য-সাময়িকীর প্রকাশনা বন্ধ হয়ে গেলেও এসব প্রকাশনা বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। তাই পুরোনো ও গুরুত্বপূর্ণ সব সাহিত্য-সাময়িকী সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ঢাকা ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অর্ধশতাধিক কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আর্টপেপারে প্রকাশিত কবিতাগুলো থেকে নির্বাচিত কয়েকটি কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পীরা। কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.