সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় নুরজাহান আক্তার (৬৫) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান আক্তার শিমুলদাইড় গ্রামের রোস্তম আলীর স্ত্রী।
কাজিপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, বালুবাহী একটি ট্রাক বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় নুরজাহান আক্তার বাড়ির সামনে সড়কের পাশে হাঁটাহাঁটি করছিলেন। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এসআই ফরহাদ হোসেন আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.