মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী মাতুব্বর (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাইম।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাদের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে মাদারীপুর সদর মডেল থানাধীন মধ্য ঝিকরহাটি এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে শহীদ দর্জির মালিকানাধীন বিভিন্ন প্রজাতির গাছের বাগান থেকে মেহেদী মাতুব্বরকে গ্রেফতার করা হয়। পরে তার দখল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতার মেহেদী মাতুব্বর সদর উপজেলার খৈয়ারভাঙ্গা গ্রামের জাফর মাতুব্বরের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবু নাইম বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.