আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২২ সালের একটি মারামারি মামলায় দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এনামুল শেখ (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানা ইউনিয়ন পরিষদ এলাকার আরাজি রুদ্রবানা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এনামুল শেখ ওই এলাকার ইদ্রিস শেখের ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালে দায়ের হওয়া একটি মারামারি মামলায় আদালত এনামুল শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।
আলফাডাঙ্গা থানার এএসআই মো. জাকির হোসাইন বলেন, ২০২২ সালের একটি মারামারি মামলায় এনামুল শেখের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার জানান, গ্রেপ্তার এনামুল শেখকে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.