কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে আন্তঃস্কুল দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের সততা মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসীন, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. ইদ্রিসউর রহমান, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তরুণ প্রজন্ম নৈতিক মূল্যবোধের চর্চা ও যুক্তির শক্তির মাধ্যমে সমাজ থেকে অন্যায় দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সততা, দেশপ্রেম ও নাগরিক সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.