টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নব নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ শুক্রবার সকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় রেজিষ্টার জেনারেল মোঃ আলী আকবর, গোপালগঞ্জের জেলা দায়রা জজ (সিনিয়র)অমিত কুমার দে, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা,এডিসি জেনারেল ইলিয়াসুর রহমান সহ বিচাররকগন ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.