রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা জেলা যুবদলের নতুন পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে জাবির আলীকে সিনিয়র সহ-সভাপতি, মাসুম বিল্লাহকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজী শহীদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি খুলনা জেলা যুবদলের এ আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে খুলনা জেলা যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
ফলে নতুন কমিটির ওপর নির্ধারিত সময়ের মধ্যে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.