ঝালকাঠি প্রতিনিধি
আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে ঝালকাঠিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এসে কর্মসূচি শেষ করেন।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’।
কর্মসূচিতে গিয়াস সরদার দিপু আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতে আগুন সন্ত্রাস, গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডের কারণে তাদের কাছে জনগণ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি।
গিয়াস সরদার দিপু আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই ‘উচিত জবাব’ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.