সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমির উদ্দিন মুন্সির হাটে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আমির উদ্দিন মুন্সির হাট জামে মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমিরাবাদ ইউনিয়ন বিট পুলিশিংয়ের সভাপতি বিএনপি নেতা মহি উদ্দিন মহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএনপি নেতা সাজল হক সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দল নেতা শেখ আনোয়ার, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির খুরশিদ আলম, বিএনপি নেতা নিজাম উদ্দিন, নুর করিম মেম্বার, যুবদল নেতা নজরুল ইসলাম আরিফ এবং ফেনী কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.