বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারের সময় ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকায় আল রেজা হাসপাতালের সামনে একটি অটোরিকশা থেকে এসব সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর অতিক্রম করে অন্যত্র নেওয়া হচ্ছে বলে জানতে পারে প্রশাসন। পরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি থামান। এ সময় সার পরিবহনের বৈধতা যাচাই করে অসংগতিপূর্ণতা পাওয়ায় ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
পরে জব্দ করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.