ফেনী প্রতিনিধি
ফেনীতে নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে নুরুল আলম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফেনী শহরের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার শাহাব উদ্দিন রিটু মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল আলম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাসানীপাড়া এলাকার বাহাদুরের ছেলে। তার মরদেহ বর্তমানে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুর এলাকায় অ্যাডভোকেট মো. তুহিনের মালিকানাধীন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন নুরুল আলম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.