আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেবহাটা উপজেলা যুবদলের উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, যুগ্ম আহ্বায়ক রাজীব আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাজিব, কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হোসেন আলী, পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম রসুল ও সদস্য সচিব শাহীন আলম।
এছাড়া সখিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা বাপ্পী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা ও সদস্য সচিব কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশব্যাপী একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না হলে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদলের নেতৃত্বে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.