আশরাফুজ্জামান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারমাথা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনুর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজু প্রামাণিক, মাহফুজ সরকার, মামুন সরকার ও ফরহাদ কবির ফুয়াদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক সুমন ও রাজু সরকার, উপজেলা যুবদলের সদস্য আলামিন, পৌর তাঁতী দলের আহ্বায়ক সোহাগ প্রধান লিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ মন্ডল লেবু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।
এ সময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার পরিবেশ তৈরির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.