জাবিপ্রবি প্রতিনিধি
দীর্ঘ প্রায় ২৩ মাস শূন্য থাকার পর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদরোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। একটি মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে সবাইকে প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা অনুভব করতে হবে। বিশ্ববিদ্যালয়ে বহু মতাদর্শ থাকতে পারে, তবে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে একমত হতে হবে।”
তিনি আরও বলেন, “সবকিছুর আগে এই বিশ্ববিদ্যালয়কে নিজেদের মনে করে ভালোবাসতে হবে। ক্যাম্পাসের একটি ইট ভেঙে গেলে বা নষ্ট হলে সেটি ধরে রাখার দায়িত্ব আমাদেরই। কারণ, এখান থেকেই আমাদের পরিচয় ও রিজিক আসে।”
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য একজন ট্রেজারার প্রয়োজন ছিল এবং অবশেষে তিনি নিয়োগ পেয়েছেন। এই প্রক্রিয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। তারা চমৎকার ফিচারের মাধ্যমে এই প্রয়োজনীয়তাটি সুন্দরভাবে তুলে ধরেছিলেন। এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর জামালপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে নানা প্রতিকূল কথা শুনতে হয়েছে। তবে আমরা ইতোমধ্যেই নিজেদের কাজের ছাপ রাখতে শুরু করেছি। সরকার আমাদের চার বছরের জন্য দায়িত্ব দিয়েছে, হয়তো কালকেও সরিয়ে দিতে পারে। তবে আমরা যে কদিন থাকব, সবাইকে সঙ্গে নিয়ে এমন কিছু স্থায়ী কাজের ছাপ রেখে যেতে চাই, যাতে ভবিষ্যতে জামালপুর বিশ্ববিদ্যালয় আমাদের কাজকে স্মরণ করে।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাবিপ্রবির প্রথম কোষাধ্যক্ষ হিসেবে ২০২১ সালের ৫ মে নিয়োগ পেয়েছিলেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান। পরে তাকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর তিনি ওই পদে যোগ দেন। এরপর প্রায় ২৩ মাস কোষাধ্যক্ষের পদটি শূন্য ছিল।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে ড. মোহাম্মদ আলী হোসেনকে জাবিপ্রবির শূন্য কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।
ড. মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্ভিদরোগতত্ত্ব (Plant Pathology) বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ২০১৪ সালে জার্মানি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আণবিক উদ্ভিদরোগতত্ত্ব, রোগের প্রজাতি শনাক্তকরণ এবং জৈবিক উপায়ে উদ্ভিদের রোগ দমনে তাঁর গবেষণার অভিজ্ঞতা রয়েছে। ধানের ব্লাস্ট রোগ প্রতিরোধ ও উপকূলীয় টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা নিয়েও তাঁর আন্তর্জাতিক গবেষণা রয়েছে।
তিনি বাংলাদেশ ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটির আজীবন সদস্য এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের সঙ্গে যুক্ত।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মো.
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.