চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্রাট ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে উপজেলার পূর্ব হুজুরপাড়া গ্রামের তানজুর আলীর আমবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সম্রাট ইসলাম উপজেলার ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই রাকিবসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব হুজুরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
এ সময় আমবাগানে অবস্থানরত সম্রাট ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চারঘাট মডেল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.