ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার দুটি প্রাতিষ্ঠানিক ও তিনটি উন্মুক্ত জলাশয়ে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা পরিষদের পুকুর, মুন্সেফ কোর্টের পুকুর ও আতাদীসহ তিনটি উন্মুক্ত জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “মাছে-ভাতে বাঙালি—এই প্রবাদকে সামনে রেখে মানুষের আমিষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়াতে হবে। এজন্য মাছ চাষের পরিধি আরও বাড়ানো প্রয়োজন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.