শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক এবং গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুলতান উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিপেন রায়ের পাড়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত প্যারালাইসিসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে গোয়ালন্দ পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং তার সাবেক শিক্ষার্থীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.