দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাঙ্গাশিয়া আল-মদিনা মহিলা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সুধীজন অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অহিদ সরোয়ার কালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান এবং দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।
পাঙ্গাশিয়া ইউনিয়ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.