সিরাজগঞ্জ প্রতিনিধি
শোরুম থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিরাজগঞ্জের কাজিপুরের আব্দুল জলিল ওরফে এরশাদ (৪০)। শুক্রবার বগুড়ার শেরপুর উপজেলার শালফা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হন।
নিহত আব্দুল জলিল কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা পশ্চিমপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি ঢাকার সাভারে একটি কারখানায় এজিএম পদে কর্মরত ছিলেন।
নিহতের প্রতিবেশী ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ বিএসসি জানান, ছুটিতে বাড়িতে এসে গত ১১ সেপ্টেম্বর নতুন মোটরসাইকেলটি কেনেন আব্দুল জলিল। শুক্রবার শেরপুরে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
পথে বেলা আড়াইটার দিকে শেরপুর উপজেলার শালফা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে স্বজনদের খবর দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “এখনো আমরা এ ধরনের কোনো খবর পাইনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.