স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার দলজিৎপুর গ্রামে পুকুরপাড় থেকে ওসমান গনি (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের একটি পরিত্যক্ত পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান গনি দলজিৎপুর গ্রামের আবদুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দলজিৎপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুরপাড়ে মুখ থুবড়ে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নড়াইল সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা মরদেহটি শনাক্ত করে জানান, এটি একই গ্রামের আবদুর রহমানের ছেলে ওসমান গনির মরদেহ।
তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.