
কালকিনি ও ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. কামরুল হাচান (লিটন) তালুকদার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি জানা যায়। তাঁর সভাপতি নির্বাচিত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মো. কামরুল হাচান (লিটন) তালুকদারের দক্ষ ও যোগ্য নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং অবকাঠামোসহ সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে নবনির্বাচিত সভাপতি মো. কামরুল হাচান (লিটন) তালুকদার বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.