শান্ত বণিক, নরসিংদী
পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পেয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের বুকে বিপিএম-সেবা পদক পরিয়ে দেন।
পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুকের এ পদকপ্রাপ্তিকে তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
এ অর্জনে নরসিংদী জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে অভিনন্দন জানানো হয়েছে।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের এ অর্জন জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ ও সাহসী হতে অনুপ্রেরণা জোগাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.