ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ডেঙ্গু প্রতিরোধে ভূমি অফিসগুলোর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌর তহসিলসহ ১০টি ভূমি অফিসের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সোনাগাজী উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি শনিবার এ অভিযান পরিচালনা করা হবে।
ভূমি কর্মকর্তারা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যেও কাজ করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে স্থানীয় বাসিন্দাসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.