খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় পুলিশের বিশেষ অভিযানে জনাব আলী শেখ (৫৭) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইখড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তেরখাদা থানা পুলিশ। জনাব আলী শেখ ইখড়ি এলাকার মৃত ওলিয়ার রহমান শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জনাব আলী শেখকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। পরে ইখড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, “জনাব আলী শেখের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “তেরখাদার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জনাব আলী শেখের বিরুদ্ধে থাকা মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.