চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট বাজারে গণসংযোগ কর্মসূচি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চারঘাট চার রাস্তার মোড় থেকে কর্মসূচি শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা।
এ সময় তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের বিভিন্ন দাবি ও কর্মসূচির কথা তুলে ধরেন।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা, চারঘাট পৌর জামায়াতের আমির মো. ইকবাল হোসেন, পৌর সেক্রেটারি মো. কবির হোসেন, উপজেলা শিবিরের সেক্রেটারি মো. ইখলাস হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. নাজমুল হক বলেন, “অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।” জুলাই-আগস্টের আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ নাজমুল হক বর্তমান সরকারের প্রতি আগামী দিনে কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দলের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.