জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শশা ক্ষেত রক্ষায় টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন ওই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব থেকে শশা ক্ষেত রক্ষার জন্য জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার রাতে সাকিব শশা খেতে ওই জমিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়দের ধারণা।
রোববার সকালে এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শশা ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.