দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া এলাকা থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়া গ্রামের মোবারক আলী নামে এক ব্যক্তির খোলা শোয়ার ঘরের মাটির নিচে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
এসআরবি-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, যে বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে, ওই বাড়ির মালিক ৮০ বছর বয়সী ও অসুস্থ। ফলে কে বা কারা সেখানে অস্ত্র ও গুলি পুঁতে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.