সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দেশে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের অধিকার হরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলেও তারা দাবি করেন।
বক্তারা বলেন, দেশে সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধের পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আনিসুল হকসহ জেলা বিএনপির নেতারা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.