মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে শিক্ষার্থীদের একাডেমিক, ভর্তি ও চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে ‘ড্রিম ক্যারিয়ার (স্বপ্ন থেকে সাফল্যের পথে)’ কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়ডিহি গ্লোবাল কিন্ডার গার্ডেনের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকদের দাবি, মোল্লাহাটে প্রথমবারের মতো চাকরি, ভর্তি ও একাডেমিক—এই তিন ধরনের প্রস্তুতিকে একটি প্ল্যাটফর্মে নিয়ে বহুমুখী কোচিং কার্যক্রম শুরু করেছে ড্রিম ক্যারিয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বরেন্দ্রনাথ দে, জয়ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সমাদ্দার, চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এনামুল কবির, গ্লোবাল কিন্ডার গার্ডেনের পরিচালক মৌসুমী জাহান ও উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মেহেদী হাসান।
এ ছাড়া স্থানীয়দের মধ্যে সুকান্ত সেন, হাসান গাজী, বাচ্চু শেখ, রিয়াদ গাজী, মহব্বত আলী শিকদার, ফরমান চোকদার, মোল্লা তানভীর আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ড্রিম ক্যারিয়ার কোচিং সেন্টারের পরিচালনা পর্ষদে রয়েছেন কামরুজ্জান শিকদার, বিশ্বজিৎ পাইক ও নাইম শেখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.