তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফসান হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফসান উপজেলার মহান্দী গ্রামের সৌদি আরবপ্রবাসী শেখ রাশেদ হোসেনের ছেলে। দুই সন্তানের মধ্যে সে ছোট।
নিহতের স্বজন মেজবার রহমান জানান, রাফসানের বাবা শেখ রাশেদ হোসেন কাজের সুবাদে প্রায় দুই বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রাফসান। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ফুটফুটে শিশু রাফসানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.