নওগাঁ প্রতিনিধি
দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় দফায় নওগাঁ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন করে ৬১ জন প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) এসব প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র প্রদান শুরু হলেও নওগাঁ জেলার বেশ কিছু চাকরিপ্রার্থী তখন নিয়োগপত্র থেকে বাদ পড়েছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় নওগাঁ সদর উপজেলায় ২ জন, রাণীনগরে ৬ জন, সাপাহারে ৩ জন, বদলগাছীতে ৩ জন, মহাদেবপুরে ৪ জন, মান্দায় ৪ জন, পত্নীতলায় ১৬ জন, ধামইরহাটে ১১ জন, পোরশায় ৮ জন এবং নিয়ামতপুরে ৪ জন নিয়োগপত্র পেয়েছেন।
নিয়োগপত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে প্রার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-১৩-এর ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা বেতনস্কেলে তাদের বেতন নির্ধারিত হবে।
নিয়োগপত্রে উল্লেখিত ৯টি শর্ত নিয়োগপ্রাপ্তদের জন্য প্রযোজ্য হবে। নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে তাঁদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে।
দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় দফায় নিয়োগপত্র পাওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.