
শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়ালন্দ ঘাট থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন রেজা, গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাধন কুমার সাহা, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ঘোষসহ উপজেলার ২৬টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলার ২৬টি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নারী-পুরুষের যাতায়াতের জন্য পৃথক ব্যবস্থা রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও কর্তব্য, প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজা উদযাপন ও বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ওসি সফিকুল ইসলাম শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে পূজা উদযাপন কমিটি, মণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.