আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রোববার রাতে উপজেলার জোবারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় জোবারপাড় গ্রামের মৃত সুজিত রায়ের ছেলে এ্যাসেন্ট রায় (৩২) ও স্বরবাড়ি গ্রামের নিশ্চিত হালদারের ছেলে নিলয় হালদারকে (২১) পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লাকে (৩২) ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
পরে সোমবার সকালে গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.