জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) প্লাস্টিক বর্জন, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে যীনাত মিয়া আজিজুল বলেন, ‘প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। একই সঙ্গে মাদক আমাদের তরুণ সমাজের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। তাই শুধু স্লোগান নয়, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, ক্যাম্পাসে প্লাস্টিকের ব্যবহার কমুক, পরিবেশ পরিচ্ছন্ন থাকুক এবং কোনো শিক্ষার্থী মাদকের দিকে না গিয়ে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হোক। আজকের লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে অন্যদেরও সচেতন করার আহ্বান জানাচ্ছি।’
তিনি জানান, একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার উদ্যোগ রয়েছে।
কর্মসূচিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান দুর্জয়, সদস্য হুমায়ুন কবির, চিরঞ্জীত কুমার রায়, রবিউল ইসলাম রিমন, সাফিন আহমেদ, মামুন আহমেদ, অর্পণ চাকলাদার, সীমান্ত স্যানাল, শাকিল হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.