দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) যৌথ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। পরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শরপুর গ্রামের মৃত সামাদের ছেলে মো. পাঞ্জু (৪৭), খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি গ্রামের আজিরউদ্দিনের ছেলে মো. জিনারুল ইসলাম, মৃত আব্দুল বাছিদের ছেলে মোশাররফ হোসেন এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মো. ফেন্টুর ছেলে মো. সনিরুল ইসলাম (২৫)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. পাঞ্জুকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর তিনজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, ‘উপজেলাজুড়ে ছিনতাই, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.