শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি পদে মাওলানা আবুল হাশেম, সাধারণ সম্পাদক পদে মাওলানা মোবারক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা শাহীন আলম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ উপলক্ষে সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা। তিনি নতুন কমিটির নেতৃবৃন্দকে দলীয় শপথ পাঠ করান।
খেলাফত মজলিস গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মহসিন মিজি ও সহ-সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা ইলিয়াস মোল্লা বলেন, “ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের সমন্বয়ে সংগঠনকে সামনে এগিয়ে নিতে হবে। ইসলামী আন্দোলনের লক্ষ্য অর্জনে প্রত্যেকের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় শিক্ষাবিদ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.