
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের তিন দিন পর তাওসিফ (৯) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার ছোট কাচনা গ্রামের একটি স্থানীয় মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাওসিফ ওই গ্রামের জিহাদ মোল্লার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, তাওসিফ মৃগী রোগে আক্রান্ত ছিল। তিন দিন আগে সে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি মৎস্যঘেরে পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাওসিফের মৃত্যু নিয়ে কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.