কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে তিনটি মামলায় মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নদীতে আবর্জনা ফেলে দূষণ এবং সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এ সময় স্থানীয় জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। পাশাপাশি বাজার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং সরকারি জায়গা ও রাস্তা অবৈধভাবে দখল না করার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.