দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, “পতিত সরকার এমন এক ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যা যুবসমাজের অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করেছে। তারা একটি অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে।”
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা শিল্পের ঐকতান: কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “পতিত সরকার জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা এবং দেশের সামনের দিকে অগ্রযাত্রার কোনো চিন্তা না করে নিজেদের লালন-পালনের একটি অর্থনীতি চালু করে রেখেছিল।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমান।
উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, গবেষণা ও বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সংযোগ তৈরি হলে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.