পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের বলেশ্বর নদীতে মাছ ধরার একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হলেও এতে থাকা মাঝিসহ ৪-৫ জন পালিয়ে গেছে।
শনিবার (৩ অক্টোবর) ভোররাতে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ট্রলারটি আটক করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে পাথরঘাটা এলাকায় সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে কোস্ট গার্ড। পরে পিরোজপুর সদর থানা পুলিশের সহযোগিতায় কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা সম্ভব হয়। তবে ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি পাওয়া গেছে। উদ্ধার করা পণ্য খালাস ও গণনার কাজ চলছে। পণ্যের পরিমাণ ও আনুমানিক মূল্য নির্ধারণের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.