দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-৬ আসনের চার উপজেলা ও পৌর এলাকার ২৭টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে ‘দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় বিরামপুরের ঐতিহ্যবাহী বড় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মূসা, দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত চার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমানের নেতৃত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় ধারাভাষ্য দেন সামসুল আলম এবং রেফারির দায়িত্ব পালন করেন ভোলানাথ সরকার।
উদ্বোধনকে ঘিরে সকাল থেকেই বিরামপুর বড় মাঠে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ২৭টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শকরা মাঠে উপস্থিত হন।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের উদ্দেশ্য ও অংশগ্রহণকারী দলগুলোর বিষয়ে তুলে ধরা হয়। বিভিন্ন প্রদর্শনী ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.