
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়ালঘরের সিঁদ কেটে দুটি জার্সি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের ফুলবন গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তানজিরুল ইসলাম মৃত মোতরাজ আলীর ছেলে। তাঁর দাবি, চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
তানজিরুল ইসলাম জানান, ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরের সিঁদ কাটা দেখতে পান। এ সময় গোয়ালে থাকা দুটি জার্সি জাতের গরু খুঁজে না পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জেগে ওঠেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা একটি সাদা রঙের পিকআপে করে গরু দুটি নিয়ে শালাইপুর সড়ক হয়ে চানপাড়া-পাঠানপাড়া এলাকার দিকে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.